Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
রক্তস্বল্পতা দূর করে ভুট্টা

রক্তস্বল্পতা দূর করে ভুট্টা

desk | আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১৪:৪৪
রক্তস্বল্পতা দূর করে ভুট্টা

রক্ত আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে অক্সিজেন পরিবাহিত হয়ে থাকে। আর এর ফলেই আমাদের দেহের কোষ সমূহ সজীব থাকে। একই সাথে আমাদের দেহের কোষে জমে থাকা বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইডকে শরীর থেকে বের করে দেয় রক্ত। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের প্রায় ৭ লিটার রক্ত থাকে। রক্ত একটি নির্দিষ্ট সময় পরপর অকার্যকর হয়ে যায় এবং আমাদের শরীরে আবার নিজেই উৎপাদিত হয়ে থাকে। আর এই রক্ত উৎপাদনের জন্য অন্যতম একটি সহায়ক উপাদান হলো আয়রন। যদি শরীরে আয়রনের অভাব হয় তাহলে রক্তের উৎপাদন কমে যায়। ফলে দেখা দেয় রক্তস্বল্পতা। আর এর ফলে আমাদের মারাত্বক ক্ষতি হতে পারে। তাই আমাদের শরীরে যেন আয়রনের অভাব যেন না হয় সেদিকে খেয়াল রাখা অত্যান্ত প্রয়োজন। আর এই আয়রনের অভাব পূরণে সবথেকে ভালো ভুমিকা রাখতে পারে ভুট্টা। আসুন জেনে নিই ভুট্টা কিভাবে আমাদের শরীরে আয়রনের অভাব দূর করে রক্তস্বল্পতা দূর করে।

যেভাবে ভুট্টা আমাদের রক্তস্বল্পতা দূর করেঃ

আমাদের দেশে এখনো অনেকেই রক্তস্বল্পতায় ভুগে থাকেন। বিশেষ করে আমাদের দেশে গ্রামাঞ্চলে বাস করা অনেক শিশু এবং নারীরা রক্ত স্বল্পতায় ভুগে থাকেন। আর রক্তস্বল্পতার প্রধান কারণ হলো শরীরে আয়রনের ঘাটতি। আমাদের শরীরে আয়রনের অভাবের ফলেই হয়ে থাকে রক্তস্বল্পতার সমস্যা। আর এই আয়রনের ঘাটতি  পূরণ করতে ভূট্টা হতে পারে খুবই কার্যকরী একটি প্রাকৃতিক সমাধান। কারণ ভূট্টায়ত আছে প্রচুর পরিমাণে আয়রন। যা আমাদের শরীরে আয়রনের ঘাটতি দূর করে। একই সাথে এটি আমাদের রক্তের অন্যতম উপাদান লোহিত কণিকা বা হিমোগ্লোবিনের উৎপাদন বাড়িয়ে দেয়। আর এর ফলেই রক্তস্বল্পতার মত সমস্যা একদমই হয় না। সুতরাং শরীরের আয়রনের ঘাটতি মেটাতে এবং রক্তস্বল্পতার মত রোগ থেকে দূরে থাকতে ভূট্টা খেতে একদমই ভুলবেন না।

যেভাবে খাবেনঃ

যেহেতু ভুট্টা আমাদের রক্তস্বল্পতা দূর করে তাই আমাদের অবশ্যই ভুট্টা খাওয়া উচিত। ভুট্টা আমরা বিভিন্ন ভাবে খেতে পারি। পরিপক্ক ভুট্টা আগুনে হালকা পুড়িয়ে খেতে পারি। এছাড়াও ভূট্টার আটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারি। একই সাথে কাঁচা ভুট্টা যাকে আমরা বেবি কর্ন নামে চিনে থাকি, সেটি রান্না করেও খেলেও সমান উপকার পাওয়া যায়।

উপরে