ধনিয়া চা পানে দূর হবে মাথা ব্যথা
মাথা ব্যথা কথাটা শুনলেই যেনো ব্যথা অনুভুত হয়। কারো কারো সাইনোসাইট, মাইগ্রেন, মাথার অন্য সমস্যা ছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হতে পারে মাথা ব্যথা। মাথা ব্যথার অনেক কারন রয়েছে কেউ একটু টেনশন করলেই মাথা ব্যথা অনুভূত হয় তো কারো জার্নিতে এছাড়াও আরোও অনেক কারণ রয়েছে এই মাথা ব্যথার। আমরা সাধারনত মাথা ব্যথা হলে ব্যথার ট্যাবলেট খেয়ে থাকি। আবার অনেকেই আছেন যারা আদা চা কে প্রাধান্য দিয়ে থাকি তবে আজ জানবো ধনিয়া চা পানে কিভাবে দূর হবে মাথা ব্যথা।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ধনিয়া চা পানে মাথা ব্যথা দুরের উপায়ঃ
উপকরণঃ
(১) ধনিয়া বীজ ১ চা চামচ
(২) চা পাতা আধা চা চামচ
(৩) পানি ২ কাপ
প্রস্তুত ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ২ কাপ পানি ফুটতে দিন। ফুটে উঠলে এতে ধনে বীজ ছেড়ে দিন এবং আরো ভালো করে ফুটতে দিন।
(২) যখন ধনে বীজের সুঘ্রাণ পেতে থাকবেন তখন চুলা বন্ধ করে আধা চা চামচ চা পাতা পানিতে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
(৩) কয়েক মিনিট এভাবে রেখে একটি কাপে ছেঁকে নিন। এরপর কোনো ধরণের মিষ্টি যোগ না করেই চায়ের মতো পান করে নিন এই পানীয়।
১০ মিনিট বিছানায় শুয়ে নিন বা চোখ বন্ধ করে বিশ্রাম করুন। ব্যস, এর মধ্যেই মাথা ব্যথা দূর হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখবেন এই পদ্ধতি যাদের মাথা ব্যথা স্বাভাবিক কারণে হয়ে থাকে তাদের জন্য। গুরুত্বর মাথা ব্যথা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
