ব্রণ থেকে মুক্তি পেতে ত্রিফলার ব্যবহার
ত্রিফলা হল প্রাচীন আয়ুর্বেদের অন্যতম মূল্যবান ফর্মুলা বা concoction এবং আমাদের স্বাস্থ্য রক্ষায় এটা এখনও প্রাচ্যের মেডিসিনের থেকে বেশি কার্যকরী। ‘ত্রিফলা’ নামের আক্ষরিক অর্থ হচ্ছে ‘তিনটি ফল’ আর নামের সার্থকতা প্রমান করে এটা হরিতকী, বহেরা আর আমলকী এই তিনটি ফলের শুকনো গুঁড়া দিয়ে তৈরি। এই ফলগুলোর প্রত্যেকটিরই স্বাস্থ্য, ত্বক ও চুল রক্ষায় আছে অসামান্য ভূমিকা কিন্তু প্রাচীন আয়ুর্বেদের মতে যখন এদের একত্রে ব্যবহার করা যায় এদের গুণ হাজার গুনে বাড়ে, আর এই ধারণা থেকেই ত্রিফলার উতপত্তি। আজকে জানবো ব্রণ প্রতিকারে ত্রিফলার ব্যবহার।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ব্রণ থেকে মুক্তি পেতে ত্রিফলার ব্যবহারঃ
উপকরণঃ
(১) ত্রিফলার গুঁড়ো (যাতে অন্তত ১ টি হরিতকি, ১ টি বহেরা ও ২ টি আমলকি থাকে)
যেভাবে খাবেন এই মিশ্রণঃ
(১) ত্রিফলার মিশ্রণের একটি অংশ (যাতে অন্তত ১ টি হরিতকি, ১ টি বহেরা ও ২ টি আমলকি থাকে) গুড়া করে রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে
(২) পরদিন সকালে খালি পেটে রসটুকু ছেঁকে খেয়ে নিতে হবে।
(৩) খাওয়ার পর অন্তত ১০ মিনিট অপেক্ষা করতে হবে নাস্তা করার জন্য।
তাহলে জেনে গেলেন তো ব্রণ থেকে মুক্তি পেতে ত্রিফলার ব্যবহার দেরি নয় আজ থেকেই তাহলে ব্রন প্রতিকারে ত্রিফলার এই পানীয় পান করুন এবং ব্রন মুক্ত ত্বক পান।
