Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
করলা

করলা

desk | আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১২:২৯
করলা

করলা (Balsam pear) এটি একটি বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Momordica charantia যা Cucurbitaceae পরিবারভুক্ত।  এর পাতার বোঁটা এক থেকে দেড় ইঞ্চি হয়ে থাকে। করলার ফুল হলদে রঙের হয়। করলা খেতে তেতো।  করলার শরীর কাঁটার মত ওয়ার্টে ভরা। পরিণত ফল লম্বাটে, রঙ কাঁচা অবস্থায় সবুজ, পাকলে কমলা বা লাল, দৈর্ঘ্য ১২-২৫ সেন্টিমিটার (৫-১০ ইঞ্চি), প্রস্থ ৫-৭ সেমি হয়ে থাকে।সেগুলি বসন্তকালে ক্ষেতে জন্মায়। এর বীজ চৈএ বৈশাখ মাসে বোনা হয়। এই জাতীয় করলার লাতাগুলি একটু মোটা আর পাতাগুলি আকারে বড় হয়। করলার বীজ এঁটেল মাটিতে ২.৫-৫ সেমি গভীরে এবং ৯০-১২০ সেমি দূরত্বে লাগাতে হয়। করলা কেটে লবন পানিতে ডুবিয়ে রাখলে তিক্ততা কমে। করলার পাতা, মূল,ফল ও বীজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ ছাড়াও সর্বত্র করলা চাষ করা হয়ে থাকে।

করলার পুষ্টিগুণ:

করলা তেতো হলেও এর অনেক পুষ্টিগুণ রয়েছে। প্রতি ১০০ গ্রাম করলায় আছে ২৮ কিলোক্যালরি, ৯২ দশমিক ২ গ্রাম জলীয় অংশ, ৪ দশমিক ৩ গ্রাম শর্করা, ২ দশমিক ৫ গ্রাম আমিষ, ১৪ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১ দশমিক ৮ মিলিগ্রাম লোহা ও ৬৮ মিলিগ্রাম ভিটামিন সি। যা আমাদের শরীরে বিভিন্ন ভাবে সহায়তা করে থাকে।

উপকারিতা:

১। পানির সঙ্গে মধু ও করলার রস মিশিয়ে খেলে অ্যাজমা, ব্রংকাইটিস ও গলার উপকার পাওয়া যায়।

২। করলায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও রক্তের চিনি কমানোর উপাদান। ডায়াবেটিসের রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারেন

৩। করলায় আছে যথেষ্ট লৌহ, ভিটামিন এ, সি এবং আঁশ। যার ফলে করলা খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে।

৪। করলা পাতার রস পানিতে মিশিয়ে সকাল বিকেল খেলে কৃমি ভালো হয়।

৫। প্লীহায় হলে করলা পাতার রস একটু গরম করে পানির সাথে সকাল বিকেল খেলে উপকার পাওয়া যায়।

৬। করলার রস ও পানি একসাথে গরম করে খেলে বাত যন্ত্রণা কমে যায়।

৭। লতাপাতা মূলসহ করলা গাছ শুকিয়ে নিয়ে চূর্ণ করে ক্ষতের উপর দিলে দ্রুত শুকিয়ে যায়।

৮। ভিটামিনের অভাব দেখা দিলে করলা ভালোভাবে বেটে তার সাথে পানি মিশিয়ে খেলে সমস্যা সমাধান হয়।

৯। অরুচি হলে করলার রস সকাল বিকাল খেলে উপকার হয়।

১০। করলার রস প্রতিদিন ২ চামচ করে খেলে অ্যালার্জি ভালো হয়।

১১। করলার রস শক্তিবর্ধক হিসেবেও কাজ করে। এটি স্ট্যামিনা বাড়ানোর পাশাপাশি ভালো ঘুমে সহায়তা করে।

উপরে