গাছ চিনুন
গাছ চিনুনঃ গিমা শাক
গিমা ইংরেজি নাম Gima, Jima, Bitter Cumin, Maita, Maitakaduri shak, Indian Chickweed, Kangkong
গিমা বৈজ্ঞানিক নাম Glinus oppositifolius
জগৎ Plantae
বিভাগ Tracheophyta
শ্রেণী Magnoliopsida
বর্গ Caryophyllales
পরিবার Molluginaceae
গণ Glinus
প্রজাতি Glinus oppositifolius
দ্বিপদী নাম Glinus oppositifolius (L.) Aug.DC.
গিমা একটি লতানো শাক। চিকন ডাল বিশিষ্ট এই শাক ঝপালো হয় ও মাটিতে লেগে থাকে। ছোট ছোট সবুজ পাতা হয়। এদের ফুল সাদা বর্ণের। গিমা শাক আগাছার মতো জন্মায়। স্বাস্থ্য সুরক্ষায় সাধারনত লোকেরা গিমা শাক রান্না করে খায়। এর শুধু পাতা খাওয়া হয়ে থাকে যা তিতা স্বাদের। গিমা শাকের কান্ড, পাতা, ফুল সবই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। গিমা শাক বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।
