কালোকেশী ইংরেজি নাম False Daisy
কালোকেশী বৈজ্ঞানিক নাম Eclipta alba
বাংলা নাম কালোকেশী, কেশরাজ
আয়ুর্বেদিক নাম কেশার্ত, কেশরাজ
ইউনানী নাম বাংড়া
কালোকেশী একটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। এর শাখা লতানো। এর শাখা থেকে প্রশাখা বের হয়। শাখা বা প্রশাখা বের হয় বিপরীতভাবে। লম্বায় ৫০ থেকে ৬০ সে.মি. কালচে, রসে ভারী। শাখা প্রশাখা এতটাই ভারী যে সেগুলো নিচের দিকে হেলানো থাকে। শাখা-প্রশাখার মত পাতাও বিপরীতভবে/একান্তরভাবে বের হয়। কালোকেশীর পাতা খুবই ছোট। গাঢ় সবুজ রঙের। লম্বায় ৪ থেকে ৫সে.মি, চিকন। পাতার কোল থেকে প্রশাখা বের হয়। এই প্রশাখার শেষ প্রান্তে ২/৩ টি ফুল ফোটে। কালোকেশীর ফুল সাদা রঙের। অনেকগুলো সাদা সাদা রঙের পরাগনালী। ফল গাঢ় সবুজ। প্লটের মতো। ফলের ভেতর অতি ক্ষুদ্র বীজ। বীজের খোসা শুকোনো মাটির মতো। এই ফল ফেটে বীজ পড়ে মাটিতে এমনিতেই চারা গজায়। এই গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। এই গাছের সর্বত্র অংশই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।