হারবাল উপায়ে দূর করুন ত্বকের তামাটে ভাব | 20fours
logo
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১৬:৩৬
ত্বকের তামাটে ভাব
হারবাল উপায়ে দূর করুন ত্বকের তামাটে ভাব
desk

হারবাল উপায়ে দূর করুন ত্বকের তামাটে ভাব

আবহাওয়া এখন এমন হয়েছে যে কখনো গরম তো কখনো শীত আবার কখনো বৃষ্টি এমন অবস্থায় ত্বকের তীব্র ক্ষতি হচ্ছে আর এমন আবহাওয়াতে ত্বকের অবস্থা  নিস্তেজ এবং রুক্ষ করে তোলে। আর এমন অবস্থায় নিজে ত্বকের এই বিরূপ অবস্থা দেখতে কারোই ভালো লাগেনা তখন মাথায় ভাবনা একটা কিভাবে দূর করা যায় এই তামটে ভাব। আজকের লেখাতে থাকছে আপনার জন্য হারবাল উপায়ে ত্বকের তামাটে ভাব দূর করার উপায়।


আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক হারবাল উপায়ে ত্বকের তামাটে ভাব দূর করার উপায়ঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। লেবুর রস
২।  বাদাম
৩। দুধ

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
দুই থেকে তিনটি বাদাম, ১ চা চামচ লেবুর রস ও ২ চা চামচ দুধ মিশিয়ে একটি ফেস মাস্ক তৈরি করে নিন এবং তৈরি করার পর রাতে ঘুমাতে যাবার আগে লাগিয়ে সারারাতের জন্য ছেড়ে দিন এবং সকালে কুসুম গরম পানি দিয়ে পরিস্কার করে ফেলুন।

এই প্যাকটি ব্যবহার করুন সপ্তাহে ৩দিন এটি যে শুধু ত্বকের তামাটে ভাব দূর করে তা না বরং এটি আপনাকে দিতে পারে একটি সুস্থ ও উজ্জ্বল ত্বক।