সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা ব্যস্ত জীবনে সবসময় নিজের যত্ন ঠিকমতো নেওয়া খুবই মুশকিল। অথচ নিজেকে সবসময় সুন্দর ও আকর্ষণীয় রাখাটা যেন জীবনেরই একটা অংশ। সূর্যরশ্মি, পরিবেশ দূষণ, স্বাস্থ্যগত সমস্যা, মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবন যাপন আর লম্বা সময় ধরে ত্বক ফর্সা করার ক্রীম ব্যবহারের ফলে আপনার ত্বক আরও প্রাণহীন হয়ে উঠতে পারে। বাজারে ভুড়ি ভুড়ি ত্বক ফর্সা আর উজ্জ্বল করার ক্রিম পাওয়া যায়। কিন্তু অধিকাংশ পণ্যেই রয়েছে উচ্চ মাত্রার রাসায়নিক যা আসলে আপনার ত্বকের জন্য ক্ষতিকর। আবার এসব পণ্য অনেক দামীও বটে।তাই আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে উজ্জলতা বাড়াতে তিলের ফেস-প্যাক।
আসুন তাহলে এবার জেনে নেই উজ্জলতা বাড়াতে তিলের ফেস-প্যাক তৈরি পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। তিল বা তিলের গুঁড়া (পরিমানমত)
২। পানি (পরিমানমত )
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে তিল বেটে নিন অথবা গুঁড়ো করে নিন এবং এতে সামান্য পানি মিশিয়ে ভালো করে চটকে নিন তারপর ছেঁকে নিন।
২। ছাঁকার পর একটা সাদা রঙের তরল পাবেন সেটা মুখে লাগান, বিশেষ করে রোদে পোড়া জায়গায়। ৩০মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন। অচিরেই ত্বকের রঙ ফিরে পাবেন।
এইভাবে এই প্যাকটি সপ্তাহে অন্তত ২ দিন ব্যাবহার করুন দেখবেন আপনার উজ্জলতা বাড়বে খুব জলদি।