ব্রণ সাধারণত বয়োসন্ধিকালের সমস্যা হলেও এটা যে কোনো বয়সে হতে পারে। ব্রণ হলে সেটাকে অবহেলা না করে দ্রুত সারাতে চেষ্টা করুন। কারণ ব্রণ যে শুধু ত্বকের সৌন্দর্যই নষ্ট করে তা কিন্তু নয়। দীর্ঘদিন ত্বকে ব্রণ থাকলে দাগ হওয়া ছাড়াও ত্বকের নানা রকম সমস্যা দেখা দেয়। অথচ একটু সময় করে ত্বকের পরিচর্যা করলে এবং কিছু নিয়ম মেনে চললে ব্রণ থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই। তবে আজকের লেখাতে আমরা আপনাদের জানাবো ত্রিফলার পানীয় পানে ব্রণ মুক্তির উপায়। ত্রিফলার গুঁড়ো (যাতে অন্তত ১ টি হরিতকি, ১ টি বহেরা ও ২ টি আমলকি থাকে) এই ত্রিফলা হল প্রাচীন আয়ুর্বেদের অন্যতম মূল্যবান ফর্মুলা বা concoction এবং আমাদের স্বাস্থ্য রক্ষায় এটা এখনও প্রাচ্যের মেডিসিনের থেকে বেশি কার্যকরী।
আসুন তাহলে এবার জেনে নেই ত্রিফলার পানীয় পানে ব্রণ দূর করার উপায়ঃ
তৈরিতে যা যা লাগবেঃ
ত্রিফলার গুঁড়ো
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
ত্রিফলার মিশ্রণের একটি অংশ গুড়া করে রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং পরদিন সকালে খালি পেটে রসটুকু ছেঁকে খেয়ে নিতে হবে।খাওয়ার পর অন্তত ১০ মিনিট অপেক্ষা করতে হবে নাস্তা করার জন্য।
এইভাবে এই পানীয় টি রোজ সকালে পান করলে এবং টানা ১ মাস পান করলে আপনার ব্রণ সমস্যা আর থাকবে না।