ভুল ভাল খাবার খাওয়ার ফলে অনেকসময় দাঁতে খাবার আটকে ব্যথা হয়ে থাকে। তবে দাঁতে ব্যথা খুবই মারাত্মক। যার হয় একমাত্র সেই জানে এই ব্যাথার কষ্ট। আমাদের শারীরিক যেকোনো সমস্যায় আমরা সবসময় ডাক্তারকে হাতের কাছে পাই না। তাই আমাদের উচিত সাধারন এই সমস্যাগুলো সমাধানে ঘরোয়া এবং প্রাকৃতিক উপাদানগুলোকে প্রাধান্য দেয়া। আজকের লেখাতে আমরা আপনাদের এমনি দুই প্রাকৃতিক উপাদানের গুনের কথা আপনাদের জানাবো যা আপনার দাঁতের ব্যাথা দূর করতে সাহায্য করবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক দাঁতের ব্যাথা দূর করতে গোলমরিচ ও লবঙ্গের ব্যবহারঃ
উপকরণঃ
(১) গোলমরিচ
(২) লবঙ্গ
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) গোল মরিচ গুঁড়ো
(২) লবঙ্গের তেল (মুদি দোকানে পাবেন)
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো এবং ১/২ চা চামচ লবঙ্গের তেল মিশিয়ে ব্যথা দাঁতে কিছুটা সময় রেখে দিন।এতে দ্রুত দাঁতের ব্যথা কমে আসবে।
তাই দাঁতের ব্যাথার সমস্যা সমাধানে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তবে ব্যাথা বেশি হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন।