ঘরোয়া পদ্ধতিতে মধুর ফেসিয়াল স্ক্রাব
মধু দিয়ে কত কিছুই করা যায় যা হয়তো সবার জানা। আমরা সবাই মধুর স্বাস্থ্য উপকারীতা সম্পর্কে জানি। সেই সাথে মধুর রূপচর্চাতে ব্যাবহার সম্পর্কেও জানি । সেই আদিকাল থেকে রূপচর্চাতে ব্যবহার হয়ে আসছে মধু। আপনার ত্বকের যত্নে মধুর তুলনা অতুলনীয়। আমরা ত্বকের যত্নে ফেসিয়াল করে থাকি অনেক সময়। অনেকেই পার্লারে গিয়ে ফেসিয়াল করে থাকে তাই আজকের লেখাতে থাকছে ঘরোয়া পদ্ধতিতে মধুর ফেসিয়াল স্ক্রাব তৈরি এবং ব্যবহার পদ্ধতি।
আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক মধুর ফেসিয়াল স্ক্রাব তৈরি এবং ব্যবহার পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। মধু
২। চালের গুড়া
৩। অলিভ অয়েল
প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। ১ চা চামচ মধুর সাথে ১ চা চামচ চালের গুড়া মিহি না করে এর সাথে ১/২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন।
২। মিশিয়ে নিয়ে হাত দিয়ে খুবই ধীরে ধীরে মুখে ম্যাসাজ করতে হবে। ম্যাক্সিমাম ৫ মিনিট ম্যাসাজ করবো।
৩। এরপর হালকা গরম পানির মধ্যে পাতলা তোয়ালে বা কাপর ভিজিয়ে নিয়ে তা দিয়ে মুখ টা মুছে ফেলবেন।
তাহলে আর নয় বাজারের ফেসিয়াল স্ক্রাবের ব্যবহার এখন থেকে বাসায় নিজেই করে নিন এই মধুর ফেসিয়াল স্ক্রাব।
