Logo
ঢাকা, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
পিঠের কালো দাগ দূর

পিঠের কালো দাগ দূর করুন হারবাল প্যাক ব্যবহারে

desk | আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১৫:১০
পিঠের কালো দাগ দূর করুন হারবাল প্যাক ব্যবহারে

দাগ এমন একটা জিনিস যা সহজে তৈরি হয় কিন্তু মিশে যেতে অনেক সময় নেয়। নানান কারনে দাগের আবির্ভাব দেখা যায়।  শিরোনামে দেখেইছেন আজকের লেখাতে আমরা মুখের ত্বকের দাগ নয় পিঠের কালো দাগ দুর করতে  হারবাল ফেস-প্যাকের কথা জানবো। মুখের কালো দাগ দূর করতে আমরা সহজেই ক্রিম বা অন্য কিছু করতে পারি কিন্তু পিঠে ক্রিম ব্যবহার করে তা বেশি সময় ধরে রাখা সম্ভব হয়না তাই আসুন এবার তাহলে জেনে  নেই পিঠের কালো দাগ দূর করতে হারবাল ফেস-প্যাকটি তৈরি পদ্ধতি।

তৈরিতে যা যা লাগবেঃ
১। লেবুর রস
২।  দই
৩। মুসুর ডাল

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। মুসুর ডাল আগের দিনের সারারাত ভিজিয়ে রাখুন। এরপর ৪ চামচ মুসুর  ডাল ভালো করে ব্লেণ্ড করে নিন।

২। ব্লেন্ড করা এই মুসুরের সাথে মেশান ২চামচ দই ও একটু লেবুর রস।

৩। ভালো করে মিশিয়ে পিঠে, ঘাড়ে লাগান। ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে নিন।

এই হারবাল প্যাকটি সপ্তাহে ২দিন ব্যবহার করুন এবং এভাবে এক মাস ব্যবহার করুন দেখবেন পিঠের কালো দাগ দূর তো হবেই, পিঠ চকচকেও হবে এবং সেই সাথে হয়ে যান আরো আত্মবিশ্বাসী।

উপরে