Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
দাগহীন ত্বক

দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক রিফ্রেশিং ফেস মাস্ক

desk | আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১৪:৫৬
দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক রিফ্রেশিং ফেস মাস্ক

দাগহীন ত্বক প্রতিটা নারীর কাম্য। মুখের ত্বকে দাগ হলে আপনি যতই ফর্সা হোন না কেনো আপনার সৌন্দর্য ফুটে না যেনো। যদি শ্যামবর্ণের ও হোন এবং আপনার মুখে যদি দাগ না থাকে তাহলে দেখতে বেশ পরিষ্কার এবং সুন্দর লাগে। তবে দাগ হয় মুলত ব্রনের কারণে যাই হোক আজকের লেখাতে আপনাদের জন্য তাই থাকছে দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক রিফ্রেশিং ফেস মাস্ক তৈরির উপায়। আজকের লেখাতে যে প্রাকৃতিক রিফ্রেশিং ফেস মাস্ক এর কথা জানাবো আপনাদের তা আপনার ত্বকের দাগ কমিয়ে দিবে খুব সহজেই।

আসুন এবার তাহলে জেনে নেই দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক রিফ্রেশিং ফেস মাস্কটি তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। ১ টেবিল চামচ পুদিনা পাতা বাটা
২।  ১ টেবিল চামচ টকদই
৩। ১ টেবিল চামচ মুলতানি মাটি

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে মুলতানি মাটি  টকদইতে আগে থেকেই আধ ঘণ্টার মত ভিজিয়ে রাখুন এবং তারপর এর সাথে পুদিনা পাতা বাটা মিশিয়ে  আলতো হাতে মুখে সুন্দর করে লাগিয়ে নিন এবং রাখুন শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত।

২। এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে সাথে সাথেই ঠাণ্ডা পানির ঝাঁপটা দিন মুখে অথবা বরফ ঘষে নিন।

নিয়মিত ব্যবহার করুন সপ্তাহে ২ দিন এবং এভাবে টানা এক মাস দেখবেন দাগ কমে যাবে। এই ফেস-মাস্ক টি নিয়মিত ব্যবহারে আপনার ত্বকে দাগের প্রকোপ থাকবে না আস্তে আস্তে মিশে যাবে এবং আপনার ত্বক থাকে ফ্রেশ।

উপরে