কাঁচা পেঁপের উপকারীতাগুলো জানেন তো ?
পেঁপে আমাদের অতি পরিচিত একটি ফল। পাঁকা পেঁপে খেতে আমরা অনেক পছন্দ করে থাকি। কিন্তু আমরা কি জানি কাঁচা পেঁপে আমাদের জন্য কতটা উপকারী? আমাদের দেশে সবজি হিসেবেও কাঁচা পেঁপে বহুল ব্যবহৃত হয়ে থাকে। পেঁপে পাকা খেতে যেমন সুস্বাধু তেমনি কাঁচা পেঁপে কিন্তু ভীষণ উপকারী।কাঁচা পেঁপেতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন। আমাদের বিভিন্ন রকম অসুখ সারাতে কাঁচা পেঁপে খুবই উপকারি। পেটের নানা রোগবালাই দূরীকরণে কাঁচা পেঁপে অনেক কার্যকর। শুধু তাই নয়, আরও অনেক স্বাস্থ্য সমস্যায় কাঁচা পেঁপের আছে অনেক উপকারিতা। আসুন জেনে নিই কাঁচা পেঁপের উপকারীতা সম্পর্কে।
উপকারীতাঃ
১। কাঁচা পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই ও সি । ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা করে থাকে। ভিটামিন এ আমাদের দৃষ্টি শক্তি ভালো রাখে। ভিটামিন ই আমাদের ত্বক এবং মাথার চুলের জন্য অনেক উপকারী। এছাড়া এতে বিদ্যমান এন্টি-অক্সিডেন্ট অতিরিক্ত ক্যালরি ও চর্বির পরিমাণ কমিয়ে দেয়।তাই কাঁচা পেঁপে খেলে মেদ কমে। কারণ এতে কোনো খারাপ কোলস্টেরল, চর্বি বা ফ্যাট নেই।
২। কাঁচা পেঁপে আমাদের দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে। আমাদের দেহে জমে থাকা অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এই অতিরিক্ত সোডিয়াম আমাদের হৃদপিণ্ডের জন্য মারাত্বক ক্ষতিকর। নিয়মিত কাঁচা পেঁপে খেলে উচ্চ রক্ত চাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়। এতে করে হৃদরোগ জনিত যে কোনো সমস্যা অনেক কমে আসে।
৩। কাঁচা পেঁপেতে আছে প্রোটিওলাইটিক এনজাইম। যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এই উপাদানটি আমাদের প্রোটিন হজম করতে সাহায্য করে। ক্যান্সার নিরাময়েও ভূমিকা রাখে। এজন্য পেঁপে রান্নার পরিবর্তে কাঁচা খাওয়াটাই উত্তম।
৪। কাঁচা পেঁপে আমাদের লিভারের বিভিন্ন সমস্যা দূর করে এবং একই সাথে পাইলসের সমস্যা দূর করে। প্রতিদিন দুপুর ও রাতের খাবারের পর এক টুকরো কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খেলে এবং তারপর এক গ্লাস পানি খেলে সকালে পেট পরিষ্কার হয়। গ্যাস্ট্রিক ও বদহজমের কষ্ট দূর হয়ে যায়।
৫। কাঁচা পেঁপে কোষ্ঠকাঠিন্যের মহৌষধ হিসেবে কাজ করে। কাঁচা পেঁপে এবং কাঁচা পেঁপের বিঁচির মধ্যে রয়েছে অ্যান্টি অ্যামোবিক এবং অ্যান্টি প্যারাসিটিক উপাদান। যা আমাদের কোষ্ঠকাঠিন্যের মত সমস্যার সমাধান করতে সক্ষম। এছাড়াও হজমের সমস্যা, বুক জ্বালাপোড়া, গ্যাসের সমস্যা, পেটে ব্যথা ইত্যাদি সমস্যা সমাধানেও কাঁচা পেঁপের জুড়ি নেই।
৬। কাঁচা পেঁপেতে বিদ্যমান পুষ্টিগুণ আমাদের ব্রণ ও ত্বকের যে কোন ধরনের সংক্রামক থেকে রক্ষা করে। এমনকি এটি আমাদের ত্বকের ছিদ্র মুখগুলো খুলে দেয়। ফলে ত্বকের ভেতরে ময়লা জমে থাকতে পারে না। কাঁচা পেঁপে ত্বকের মরা কোষগুলোকে পুনজ্জ্বীবিত করে তুলতে সাহায্য করে।
